1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ঘোড়াঘাটে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

ঘোড়াঘাটে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৫৫ জন দেখেছেন

দিনাজপুরের ঘোড়াঘাটে গলায় দড়ি দেওয়া অবস্থায় মোছা. আরজু বেগম (৫৫) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

শনিবার (১৯ জুলাই) সকাল ৯টায় উপজেলার কশিগাড়ী গ্রামের আফসারাবাদ কলোনী নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়। তিনি মৃত আবুল কাশেম ভান্ডারীর স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে পারিবারিক বিষয় নিয়ে তার ছেলে ও ছেলের স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে রাত ১২টার দিকে আত্মীয় স্বজনরা এসে পরিবারের সকলকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করে। রাতে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে, আরজু বেগম বাড়ির একটি অব্যবহৃত কক্ষে গিয়ে একটি কাঠের চেয়ার ও দড়ি ব্যবহার করে ঘরের তীরের সাথে নিজেকে ঝুলিয়ে আত্মহত্যা করে। পরের দিন সকালে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন। পরে ঘোড়াঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরুতহাল রিপোর্ট তৈরি করে লাশ দাফনের অনুমতি প্রদান করেন।

এ ব্যাপারে ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছি। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )