1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ীতে মাদক বিরোধী রেলি ও সমাবেশ অনুষ্ঠিত  | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

ফুলবাড়ীতে মাদক বিরোধী রেলি ও সমাবেশ অনুষ্ঠিত 

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১২৭ জন দেখেছেন
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে সর্বস্তরের জনগনের অংশগ্রহণে মাদক বিরোধী রেলি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১জুলাই) বিকেল সাড়ে ৩ টায় ফুলবাড়ী উপজেলা মাদক প্রতিরোধ কমিটির উদ্যোগে রেলি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ফুলবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সমাবেশ অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানার সভাপতিত্বে এবং সাংবাদিক হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার সমন্বয়ক আব্দুল আজিজ নাহিদ, এনসিপি’র জেলা সভাপতি মুকুল মিয়া, এবি পার্টির কুড়িগ্রাম জেলা সভাপতি ডা: নুরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা সেক্রেটারি মাও: নিজাম উদ্দিন, কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম জেলা বিএনপির প্রথম যুগ্ন আহ্বায়ক ও কুড়িগ্রাম জেলা মাদক প্রতিরোধ কমিটির আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম, কুড়িগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক শাহাদত হোসেন, কুড়িগ্রাম জেলা সমাজসেবা অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর হুমায়ুন কবির, কুড়িগ্রাম সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মো: শহিদুল্লাহ, কুড়িগ্রাম সেনা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট নাহিয়ান আহমেদ ফারাবী, কুড়িগ্রাম ২২ বিজিবি’র অধিনায়ক লে: কর্নেল মাহাবুব উল হক, কুড়িগ্রামের পুলিশ সুপার মাহফুজার রহমান প্রমূখ।
সমাবেশে বক্তারা কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সহ গোটা কুড়িগ্রাম জেলাকে মাদক মুক্ত করার দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করে এ কর্মসূচিকে বেগবান করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )