1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ঘোড়াঘাটে সেনাবাহিনী ও ট্রাফিক বিভাগের যৌথ চেকপোস্ট অভিযান | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

ঘোড়াঘাটে সেনাবাহিনী ও ট্রাফিক বিভাগের যৌথ চেকপোস্ট অভিযান

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২৫৮ জন দেখেছেন

দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাফিক বিভাগ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ উদ্যোগে চেকপোস্ট অভিযান পরিচালিত হয়। অভিযানে অবৈধ কাগজপত্র ও হেলমেটবিহীন চালকদের বিরুদ্ধে মামলা করা হয়।

বুধবার (২৩ জুলাই) বিকেল ৫ টায় উপজেলার মিশনমোড়ে পরিচালিত বিশেষ চেকপোস্ট অভিযানে মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা, প্রাইভেট কার ও মাইক্রোবাসসহ বিভিন্ন ধরনের যানবাহনে তল্লাশি চালানো হয়। অভিযানে ড্রাইভিং ৪টি, হেলমেট ৫টি, রেজিস্ট্রশন ১টি মামলায় মোট ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সড়কে শৃঙ্খলা ফেরাতে ও সাধারণ মানুষকে আইন মেনে চলতে উদ্বুদ্ধ করতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক বিভাগের পাশাপাশি সেনাবাহিনীর সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ সময় চেকপোস্টে উপস্থিত ছিলেন ওসমানপুর সেনাক্যাম্প ২৫ বীর সাপোর্ট ব্যাটালিয়নের মেজর মো. আব্দুল আহাদ ও ক্যাপ্টেন মার্জিউল হক সাফিন এবং দিনাজপুর ট্রাফিক বিভাগের টিএসআই (ট্রাফিক সার্জেন্ট ইনচার্জ) আবুল কালাম আজাদ। তারা যানবাহনের বৈধ কাগজপত্র যাচাই এবং চালকদের নিরাপত্তা সরঞ্জাম, বিশেষ করে হেলমেট পরিধান সংক্রান্ত নিয়ম মেনে চলার বিষয়গুলো কঠোরভাবে পরীক্ষা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )