1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
উলিপুরে কিন্ডারগার্টেন সোসাইটির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

উলিপুরে কিন্ডারগার্টেন সোসাইটির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১০৩ জন দেখেছেন

‘জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’ এই প্রতিপাদ্যে কুড়িগ্রামের উলিপুরে পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরিক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই)বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি উলিপুর শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ২১টি কিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুলের প্রায় তিন শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

হাই এম্বিশন কিন্ডারগার্টেনের পরিচালক ও বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির উপজেলা শাখার সভাপতি সাইদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির সাধারণ সম্পাদক ক্লাসিক রেসিডেন্সিয়াল কিন্ডারগার্টেনের পরিচালক  মোনাখখার হোসেন মোন্নাফ, এন.এস আমিন  কিন্ডারগার্টেন স্কুলের সহকারি প্রধান শিক্ষক গনেশ সাহা, ছোয়াদ কিন্ডারগার্টেনের পরিচালক রেজাউল ইসলাম, শিশু কানন স্কুলের পরিচালক ষষ্ঠী কুমার সাহা, সহকারী শিক্ষক আনছার আলী প্রমুখ।

বক্তারা বলেন, একটি উন্নত ও আধুনিক রাষ্ট্রের সমাজ কাঠামোর মূল ভিত্তি হচ্ছে শিক্ষা। শিক্ষা ব্যবস্থায় সবার সমান সুযোগ থাকবে, শিক্ষা হবে অধিকার, শিক্ষা হবে সর্বজনীন।

তারা আরো বলেন, একটি শিশুর ভবিষ্যতের ভিত্তিই হলো প্রাথমিক পর্যায়ের শিক্ষা সেখানে সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা বৃত্তির সুযোগ পাবে আর বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরা বৃত্তির সুযোগ পাবেনা এটা হতে পারেনা। বর্তমান সরকার এটি বৈষম্য করেছে, আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি পেশ করা হয় ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট এর অনুলিপি দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )