1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রৌমারীতে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

রৌমারীতে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১২৯ জন দেখেছেন

কুড়িগ্রামের রৌমারীতে ৩২ জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এসইডিপির আওতায় সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এই পুরস্কার দেওয়া হয়। ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে ২০২২-২৩ শিক্ষাবর্ষে এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষায় ভালো ফলাফল করায় ওই শিক্ষার্থীদের পুরস্কার দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রৌমারী মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক আক্তারুজ্জামানের সঞ্চালনায় রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার হালদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম।

 

এছাড়াও উপস্থিত উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোক্তার হোসেন, রৌমারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এসএম হুমায়ুন কবির, রৌমারী কেরামতিয়া ফাযিল মাদ্রাসার সুপার মোকছেদ আলী, রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোয়াক্ষের আলম সোনা প্রমুখ। রৌমারী উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার মোক্তার হোসেন বলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে এসইডিপির আওতায় ২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি ভালো ফলের ভিত্তিতে ৩২ জন পরীক্ষার প্রত্যেককে সনদ ও ক্রেস্ট পুরস্কার দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )