1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ২০০ জন দেখেছেন

কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে ধরণীবাড়ী ইউপি চেয়ারম্যান এরশাদুল হককে গ্রেপ্তার করছে পুলিশ। বুধবার (৩০ জুলাই) দুপুরে কুড়িগ্রাম সদরে জর্জ কোর্ট মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরশাদুল হক উপজেলার ধরণীবাড়ী মধুপুর এলাকার মৃত শামছুল হকের ছেলে। তিনি উপজেলা কৃষক লীগের যুগ্ন আহ্বায়ক।

পুলিশ জানায়, বুধবার দুপুরে উস্কানিমূলক বার্তা, বিশৃঙ্খলা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে কুড়িগ্রাম সদরে জর্জ কোর্ট মোড়ে মার্কাজ মসজিদের সামন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া তার বিরু‌দ্ধে সরকারি অর্থ আত্মসাৎ, অনিয়ম, চাঁদাবাজির একা‌ধিক অভিযোগ রয়েছে ব‌লে জানায় পুলিশ।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ইউপি চেয়ারম্যানকে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়েরের পর জেল-হাজতে পাঠানো হয়েছে।##

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )