1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রংপুরে সাহসী সম্মাননা পেলেন নয় সাংবাদিক | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

রংপুরে সাহসী সম্মাননা পেলেন নয় সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১৭৯ জন দেখেছেন

সাহসী সাংবাদিক সম্মাননা পেয়েছেন রংপুরের নয় সাংবাদিক। সম্মাননাপ্রাপ্তরা হলেন- এনটিভির সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট একেএম মঈনুল হক, যমুনা টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার সরকার মাজহারুল মান্নান, এনটিভির স্টাফ ক্যামেরাপারসন আসাদুজ্জামান আরমান ও যমুনা টেলিভিশনের চিত্রসাংবাদিক (ভিজে) আলমগীর হোসেন।

 

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে পেশাগত দায়িত্ব পালনে সাহসী ও ইতিবাচক ভূমিকা পালনের জন্য এই স্বীকৃতি ও সম্মাননা প্রদান করেছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। গতকাল রবিবার বিকেলে তথ্য ভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা প্রদান করেন তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম।

এছাড়াও, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পাঁচজন ক্যাম্পাস সাংবাদিক সাহসী সাংবাদিকতার জন্য এই সম্মাননা পেয়েছেন। তারা হলেন- আনোয়ার হোসেন (সকালের বাণী), মো. আবু সাঈদ (সংবাদ), আল-আমিন সাদিক সায়েম (ওয়াল্ড গ্লোবাল টিভি), সাজ্জাদুর রহমান (সমকাল) ও মো.তাওহীদুল হক সিয়াম (নয়াদিগন্ত)।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাউসার আহম্মেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার মো. নিজামুল কবীর, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ প্রমুখ।

অনুষ্ঠানে শহীদ সাংবাদিক, আহত ও সাহসী সাংবাদিকতায় মোট তিনটি ক্যাটাগরিতে ছয় শতাধিক সাংবাদিক থেকে বাছাই করে সারা দেশের মোট ১৯৭ জনকে এই সম্মাননা দেয়া হয়েছে। সম্মানানপ্রাপ্ত সাংবাদিকেরা চব্বিশের জুলাই আন্দোলনের পাশাপাশি দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন কর্মসূচিতে সরাসরি অংশগ্রহণ ও সংবাদপত্রে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখির মাধ্যমে মানবাধিকারের পক্ষে কাজ করে যাচ্ছেন।

 

এদিকে রংপুরের নয়জন সাংবাদিক ‘সাহসী সাংবাদিক সম্মাননা’ পাওয়ায় সম্মাননাপ্রাপ্তদের অভিনন্দন জানিয়েছে রংপুর প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব রংপুর, সিটি প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, রংপুর রিপোর্টার্স ক্লাব, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুর, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন-টিসিএ রংপুর, মাহিগঞ্জ প্রেসক্লাব, রংপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, রংপুর অনলাইন জার্নালিস্ট ফোরামসহ বিভিন্ন সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন।

 

এদিকে রংপুরের চার জনসহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পাঁচ ক্যাম্পাস সাংবাদিক সাহসী সাংবাদিক সম্মাননা পাওয়ায় সম্মাননাপ্রাপ্ত সাংবাদিকদের অভিনন্দন জানিয়েছে দৈনিক সকালের বাণীর প্রকাশক ও সম্পাদক মো. হযরত আলী, নির্বাহী সম্পাদক মেহেদী হাসান, বার্তা সম্পাদক এসএম ইকবাল সুমন, পরিকল্পনা সম্পাদক ফরহাদুজ্জামান ফারুক ও অনলাইন ইনচার্জ বিপ্লব হোসেন অপুসহ সকালের বাণী পরিবার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )