1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
উলিপু‌রে ট্রাকচাপায় ওষুধ ব্যবসয়ীয় মৃত্যু | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

উলিপু‌রে ট্রাকচাপায় ওষুধ ব্যবসয়ীয় মৃত্যু

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১৮১ জন দেখেছেন
সড়ক দুর্ঘনা
কুড়িগ্রামের উলিপুরে ট্রাকের চাপায় আতিকুর রহমান (৪২) নামে এক ওষুধ ব্যবসয়ীয় মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (০৭ আগস্ট) রাত আটটার পৌর শহরের নারিকেল বাড়ি কাজীর চক এ দুর্ঘটনাটি ঘটে। আতিকুর রহমান রংপুর পীরগাছা উপজেলার পাওটানা এলাকার আব্দুল রহমান বাবলুর ছেলে।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত আটটার দি‌কে পৌরসভার বাকরেরহাট বাজার থেকে মোটরসাইকেলযোগে আতিকুর রহমান রামদাস ধনিরাম এলাকায় নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় চিলমারী থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাকে সামন থেকে ধাক্কা দিলে ট্রাকের নিচে পড়ে যান তি‌নি। এ সময় গুরুতর অবস্থায় তাকে উলিপুর স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নেওয়া হ‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক রংপুর মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে রেফার ক‌রেন। প‌রে রাত সা‌ড়ে ১১টার দি‌কে মারা যান তি‌নি।

নিহত আতিকুর রহমান উলিপু‌রের বি‌ভিন্ন বাজা‌রে পাইকা‌রি ওষুধ সরবরাহ কর‌তেন ব‌লে জানা গে‌ছে।

উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজমুস সাকিব সজিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করে ঘাতক ট্রাকটিকে আটক করে থানায় নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )