1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গাজীপু‌রের সাংবা‌দিক তু‌হিন হত‌্যার প্রতিবা‌দে উলিপু‌রে মানববন্ধন | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

গাজীপু‌রের সাংবা‌দিক তু‌হিন হত‌্যার প্রতিবা‌দে উলিপু‌রে মানববন্ধন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৪৮ জন দেখেছেন
গাজীপুরে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা, দেশব্যাপী সাংবাদিক নির্যাতন, সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও পেশাগত দায়িত্ব পালনের সময় রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে উলিপুর প্রেস ক্লাব। মঙ্গলবার (১২আগস্ট) দুপুরে উলিপুর পৌর শহরের বড় মসজিদ মোড়ে এ মানববন্ধন করা হয়।
উলিপুর প্রেস ক্লাবের সভাপতি মমতাজুল হাসান কারিমীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উত্তম কুমার সেন গুপ্ত লক্ষনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাংবা‌দিক মনজুরুল হান্নান,মোন্নাফ আলী, শহিদুল আলম বাবুল, উলিপুর ব‌ণিক স‌মি‌তির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চাঁদ, জাতীয় নাগ‌রিক পা‌র্টির সংগঠক, সাখাওয়াত হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, দেশে একের পর এক সাংবাদিকদের ওপর নির্যাতন ও নিপীড়ন হলেও কোনো সরকারই তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। সাগর-রুনি হত্যাকাণ্ড তার জ্বলন্ত উদাহরণ। সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের মাধ্যমে পুরো সাংবাদিক সমাজ নিরাপত্তা ও ঝুঁকির মধ্যে পড়েছে। প্রকাশ্যে একজন পেশাদার সাংবাদিককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি পুরো সাংবাদিক সমাজের ওপর সরাসরি আঘাত। তাই দ্রুত সাংবাদিক নিরাপত্তা আইন প্রণয়ন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়।
মানববন্ধ‌নে উলিপুর প্রেস ক্লা‌বের সদস‌্যবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )