


প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে র্যালি, যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণ সনদ বিতরণ, গাছের চারা রোপণ ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অফিসের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা যুব উন্নয়ন অফিসের আয়োজনে উপজেলা যুব উন্নয়ন অফিসার কাজী জসিম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হক।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পাদক অফিসার আসাদুজ্জামান, উপজেলা সমাজ সেবা অফিসার শুভ্র প্রকাশ চক্রবর্তী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর নজরুল ইসলাম, সেক্রেটারি রেজাউল ইসলাম, জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি সেলিম রেজা প্রমুখ।