


কুড়িগ্রামের রৌমারীতে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলা শহরের শাপলা চত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়। আকটকৃতরা হলেন- টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পাছচারান এলাকার শামীম খানের ছেলে হৃদয় খান (৩২) ও একই এলাকার নূরুল আলম তালকদারের ছেলে রাকিব তালুকদার (৩০)।
রৌমারী থানার ওসি লুৎফর রহমান জানান, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা শহরের শাপলা চত্বর এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ২০০ পিস ইয়াবাসহ হৃদয় খান ও রাকিব তালুকদার নামের দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। জব্দ করা হয় মাদক কারবারে ব্যবহৃত একটি মোটরসাইকেল। ওসি আরও জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।