
আদালত অবমাননার আটকাদেশের পরোয়ানা মূলে রংপুরের কাউনিয়া উপজেলার মধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মধুপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম সফি কে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ আগষ্ট) রাতে উপজেলার ভায়ারহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি মধুপুর ইউনিয়নের রাজিব গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ শাহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি বলেন, মধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মধুপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম সফির বিরুদ্ধে আদালত কর্তৃক ৩০ দিনের আটকাদেশের পরোয়ানা মূলে তাকে গ্রেফতার দেখিয়ে রাতে কারাগারে পাঠানো হয়েছে।
Related