1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
র‌্যাবের অভিযানে বিদেশী পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

র‌্যাবের অভিযানে বিদেশী পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

সকালের বাণী ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৮২ জন দেখেছেন

দিনাজপুরে অভিযান চালিয়ে অবৈধ বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ ২ জন অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩। গতকাল রবিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১৩ এর মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রবিবার ভোরে র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুরের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার কোতয়ালী থানাধীন কমলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সংলগ্ন আসামি মো. মোরছালিনের বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় তার শয়ন কক্ষে তালাবদ্ধ ট্রাংকের ভিতরে রাখা একটি অবৈধ বিদেশী পিস্তল ও ৫ রাউন্ড তাজা গুলিসহ একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

এ সময় দিনাজপুর সদরের বড়গ্রাম ছাইথুনখুড়ি এলাকার আব্দুর জব্বারের ছেলে মুরসালিন বাবু (২৮) ও মো. মোসলেম (৩৫) কে গ্রেপ্তার করা হয়। তাদের দুজনকে অস্ত্র আইনে করা মামলায় পরবর্তী কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )