1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ঘোড়াঘাটে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

ঘোড়াঘাটে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ২৩৭ জন দেখেছেন

অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনের মধ্য দিয়ে জাতীয় মৎস সপ্তাহ ২০২৫ উদযাপন করা হয়েছে।

সোমবার (১৮ আগষ্ট) সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এসএম মনিরুল ইসলামের সঞ্চালনা ও মৎস্য অফিসার রিয়াজ মোর্শেদ রঞ্জুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, কৃষি অফিসার রফিকুজ্জামান, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি ২ ঘোড়াঘাটের ডিজিএম কামরুজ্জামান, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক প্রমুখ।

আলোচনা শেষে উপজেলার শ্রেষ্ঠ মৎস চাষী হিসেবে ৩ জনকে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন এলাকার মৎস চাষী, জেলে, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকর্মী, গণ্যমান্য ব্যক্তি বর্গসহ অনেকে উপস্থিত ছিলেন।

পরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঘোড়াঘাটের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে শিক্ষার্থীদের গাছের চারা ও উদ্যোক্তাদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণ করেন কৃষি অফিসার রফিকুজ্জামান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )