1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগাছায় চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

পীরগাছায় চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ২৯০ জন দেখেছেন
রংপুরের পীরগাছায় চাঁদাবাজির অভিযোগে ইটাকুমারী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শামিম মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শামিম মিয়া উপজেলার কালীগঞ্জ এলাকার রমজান আলীর ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার অন্নদানগর ইউনিয়নের হরিচরন আমতলা এলাকায় সরকারি একটি আমগাছ নিলামে কিনেছিলেন স্থানীয় ব্যবসায়ী সেকেন্দার আলী। কিন্তু গাছটি কাটতে গেলে শামিমসহ কয়েকজন বাধা দেন এবং ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। পরে সেকেন্দার আলী থানায় মামলা করলে পুলিশ শামিমকে গ্রেপ্তার করে।
পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম আকন্দ বলেন, ‘চাঁদা দাবির অভিযোগে শামিম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।’
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া বলেন, ‘গ্রেপ্তার শামিমকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )