শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তাম্বুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘শুধু ভালো ফলাফল করলেই হবে না, ভালো মানুষ হতে হবে। আজকের এই ছোট ছোট শিক্ষার্থীরাই আগামী দিনের বড় দায়িত্ব নেবে। অভিভাবকদেরও সন্তানদের পড়াশোনায় আরও বেশি সময় দিতে হবে।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজারপাড়া ডিগ্রি কলেজের প্রভাষক খলিলুর রহমান এবং তাম্বুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান। তারা বলেন, ‘গ্রামের এই স্কুলটিকে কেন্দ্র করে শিক্ষা নিয়ে সচেতনতা বাড়ছে। শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা তৈরি করতে এই ধরনের বৃত্তি পরীক্ষা ও সনদ প্রদান কার্যকর ভূমিকা রাখছে।’
অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, সামাজিক কর্মী এবং অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সাইদুর রহমান, মিলন মাহমুদ, রায়হান কবির, আপডেট স্কুলের পরিচালক শুভ, গফুর সরকার, ফকুরুল ইসলাম ফুল মিয়া, মজিবর রহমান, নজরুল ইসলাম, রেজওয়ান মিয়া, মিলন চন্দ্র বর্মন, মানিক, রবিউল ইসলাম ও শাহিনুর রশিদ কামাল প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তি সনদ তুলে দেন অতিথিরা। অভিভাবকদের অনুপ্রাণিত করতে আয়োজন করা হয় মুক্ত আলোচনা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাবিবুর রহমান হাবিব।
উপস্থিত সবার অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি এক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। অভিভাবকরা মনে করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে এবং শিক্ষা খাতে নতুন উদ্যম যোগ করবে।