1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নবাবগঞ্জে তাল বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

নবাবগঞ্জে তাল বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩১ জন দেখেছেন

প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাতে প্রাণহানি রোধে দিনাজপুরের নবাবগঞ্জে তাল বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় জেলা আনসার ও প্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে উপজেলার বল্লভপুর এলাকার বিভিন্ন সড়কে এ কর্মসূচি শুরু হয়।

আনসার ও গ্রাম গ্রতিরক্ষা বাহিনীর দিনাজপুর জেলা কমান্ড্যান্ট নূরুজ্জামান, পিভিএম প্রধান অতিথি হিসেবে তাল বীজ রোপনের মধ্য দিয়ে কর্মসুচীর উদ্বোধন করেন। এ সময় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রেজেনা পারভীন আক্তার, উপজেলা প্রশিক্ষক মোরশেদ জামিল, সাহেরা খাতুন সহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। জেলা জুড়ে ধাপে ধাপে মোট ৩ হাজার তাল বীজ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রধান অতিথি বলেন- দিন দিন তালগাছ বিলুপ্তির পথে যাচ্ছে, এ ছাড়াও প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাতে প্রাণহানি রোধে তাল গাছ রোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও নিরাপদ পরিবেশ গড়ে তুলতে এ উদ্যোগ গ্রহন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )