1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নেপাল সফরে হামজাকে পাচ্ছে না বাংলাদেশ | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

নেপাল সফরে হামজাকে পাচ্ছে না বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১৯ জন দেখেছেন

সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশের হয়ে খেলবেন না হামজা চৌধুরি। তিনি সেপ্টেম্বরে আসবেন না এমন আঁচ অনেকদিন আগে ফুটবলাঙ্গনে ছড়ালেও আজই (মঙ্গলবার) বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাফুফে। ফিফা উইন্ডোতে ৬ ও ৯ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে দুই ম্যাচ খেলার জন্য আগামীকাল কাঠমান্ডুর উদ্দেশে রওনা হবেন তপু বর্মণরা।

আজ বিকেলে বাফুফে ভবনে এসেছিলেন জাতীয় দলের ম্যানেজার আমের খান। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালও ছিলেন ফেডারেশনে। সভাপতির সঙ্গে আলোচনার পর ফেডারেশন ভবন থেকে জাতীয় স্টেডিয়ামে যাওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের ম্যানেজার আমের বলেন, ‘নেপাল সফরে হামজা আসছেন না। শেষ ম্যাচে তিনি কিছুটা ব্যথা পেয়েছেন। আবার ১৩ সেপ্টেম্বর লেস্টার সিটির খেলা রয়েছে। ক্লাবের সূচি এবং সুস্থতা বিবেচনায় হামজা সেপ্টেম্বর উইন্ডোতে নেপালে খেলবে না এটা তার এজেন্ট আমাদের জানিয়েছে।’

 

কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার তালিকায় থাকায় বাফুফে হামজাকে চেয়ে লেস্টার সিটিতে চিঠিও দিয়েছিল। ফিফা উইন্ডোতে ৪৮ ঘণ্টা আগে ক্লাব ফুটবলার ছাড়তে বাধ্য। সেই হিসেবে ৬ সেপ্টেম্বর ম্যাচের জন্য ৪ সেপ্টেম্বর হামজার কাঠমান্ডু থাকার কথা। হামজা সরাসরি নেপালে আসবেন এমন পরিকল্পনা নিয়ে কাজ করছিল ফেডারেশন। বাফুফে সভাপতি হামজাকে নেপালে খেলানোর চেষ্টাও করেছিলেন। ফিফার আইন পক্ষে থাকলেও ভবিষ্যতে গুরুত্বপূর্ণ পথচলা মসৃণ রাখতে লেস্টার ও হামজার এজেন্টের সঙ্গে খানিকটা নমনীয় ছিল ফেডারেশন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )