বুধবার দুপুরে কুড়িগ্রাম পৌর শহরে ভেলাকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বৃক্ষরোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিনিধি ও কর্মকর্তা মো. ফরিদুল হাসান,মোছাঃ কানিজ আক্তার,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোঃ আব্দুল আজিজ নাহিদ,তারুণ্যের উচ্ছাস মানবিক যুব সংগঠনের উপদেষ্টা মোঃ এরশাদুল হকসহ অনান্যরা।
তারুণ্যের উচ্ছাস মানবিক যুব সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জীবন কুমার বলেন,সংগঠনটি বাল্য বিয়ে প্রতিরোধ,কিশোরী কিশোরীদের স্বাস্থ্যসুরক্ষা,বেকারদের আত্মকর্মসংস্থান সৃষ্টি,বৃক্ষরোপনসহ সামাজিক কাজ করে আসছে।