1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
জাতীয় খো খো-তে চ‍্যাম্পিয়ন আনসার | দৈনিক সকালের বাণী
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

জাতীয় খো খো-তে চ‍্যাম্পিয়ন আনসার

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৯ জন দেখেছেন

মার্কেন্টাইল ব‍্যাংক ৮ম জাতীয় খো খো প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা উভয় বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার ও ভিডিপি। পুরুষ বিভাগে চট্টগ্রাম জেলাকে ৮ পয়েন্টে এবং মহিলা বিভাগে তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক খেলায় ১ পয়েন্টে নীলফামারী জেলাকে পরাজিত করে বাংলাদেশ আনসার তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে।

মার্কেন্টাইল ব‍্যাংকের পৃষ্ঠপোষকতায় ও বিমান বাংলাদেশ এয়ারলাইনস-এর সহ পৃষ্ঠপোষকতায় তারুণ‍্য উৎসব উপলক্ষ‍্যে গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) থেকে পল্টন ময়দানে শুরু হয়েছিল জাতীয় খো খো প্রতিযোগিতা ২০২৫। তিনদিনব‍্যাপী এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ আনসারসহ মোট ২৪টি জেলা দল অংশগ্রহণ করে।

শনিবার মেয়েদের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ আনসার গাজীপুর জেলা দলকে হারিয়ে ফাইনালে ওঠে। ২য় সেমিতে নীলফামারী জেলা দল যশোর জেলাকে পরাজিত করে ফাইনালে উঠে। পুরুষ বিভাগে ১ম সেমিতে বাংলাদেশ আনসার নীলফামারীকে পরাজিত করে ফাইনালে উঠে। ২য় সেমিতে বাগেরহাট জেলাকে হারিয়ে চট্টগ্রাম জেলা দল ফাইনালে উঠে। ছেলেদের বিভাগে বাগেরহাট জেলাকে হারিয়ে নীলফামারী এবং মেয়েদের বিভাগে যশোর জেলাকে হারিয়ে গাজীপুর জেলা প্রতিযোগিতায় ৩য় স্থান লাভ করে।

রোববার পল্টন ময়দানে ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার প্রদান করেন অসীম কুমার সাহা, ডিএমডি মার্কেন্টাইল ব‍্যাংক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ খো খো ফেডারেশনের সভাপতি এ এইচ এম জিয়াউল হক। এ সময় উপস্থিত ছিলেন খো খো ফেডারেশনের সাধারণ সম্পাদক মীর কায়ছার সাদিক, টুর্নামেন্ট কমিটির চেয়ারম‍্যান প্রকৌশলী আবদুর মুকতাদির ও সদস‍্য সচিব মতিউর রহমান বাবুল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )