1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সাঘাটায় খাদ্যবান্ধব ডিলার এসোসিয়েশনের কমিটি গঠন | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

সাঘাটায় খাদ্যবান্ধব ডিলার এসোসিয়েশনের কমিটি গঠন

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮২ জন দেখেছেন

গাইবান্ধার সাঘাটা উপজেলায় সদ্য নিয়োগপ্রাপ্ত খাদ্য বান্ধব কর্মসূচির ডিলারদের নিয়ে সাঘাটা খাদ্য বান্ধব ডিলার এসোসিয়েশন গঠন ও ত্রি-বার্ষিক কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের রাঘরপুর যোগীপাড়া মোড়ে অস্থায়ী কার্যালয়ে কমিটি গঠনের জন্য খাদ্য বান্ধব ডিলার শওকত মির্জা রোস্তমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার ওমর আলী, শামীম মন্ডল, আমিরুল ইসলাম, মেহেদী হাসান, শহিদুল ইসলাম চুন্নু, রঞ্জু মিয়া প্রমুখ।

আলোচনা সভাশেষে সর্ব সম্মতি ক্রমে আগামী ৩ বছরের জন্য খাদ্য বান্ধব ডিলার শওকত মির্জা রোস্তমকে সভাপতি, শামীম মন্ডলকে সাধারণ সম্পাদক, আশরাফি আক্তারকে সাংগঠনিক সম্পাদক ও শাপলা বেগমকে কোশাধ্যক্ষ নির্বাচিত করা হয় এবং ওমর আলী, শহিদুল ইসলাম, মেহেদী হাসান, রঞ্জু মিয়া ও রফিকু দ্দৌলাকে কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত করে ১৯ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির সদস্য হলেন, মাহফুজা বেগম, শরিফুল আরিফিন, সহিদুল ইসলাম, আতাউর রহমান, শাহিন আলম, আমিনুল ইসলাম, আহসানুল হাফিজ, শাহানা বেগম, একরামুল হোসেন, আলী হোসেন ও ইতি বেগম ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )