কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধে নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে চাইল্ড, নট ব্রাইড প্রজেক্ট এর মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির আয়োজনে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় মহিদেব প্রজেক্ট কো-অর্ডিনেটর মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও চাইন্ড নট ব্রাইড প্রজেক্ট টেনিক্যাল অফিসার ইলিয়াস আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ফুলবাড়ী জছিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকার, ফুলবাড়ী থানার এস আই জাহাঙ্গীর আলম সরকার, নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হানিফ সরকার, বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান সরকার, ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ আলম, ফুলবাড়ী সদর ইউপি চেয়ারম্যান হারুণ অর রশিদ, নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী, শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম সোহেল, সৈয়দ শামসুল হক কালচারাল ক্লাবের সভাপতি সুনীল চন্দ্র রায়, সাংবাদিক এইচ এম বাবুল কাশিপুর ইউনিয়নের যুব সমাজের সাধারণ সম্পাদক জয়া খাতুন, নাওডাঙ্গা ইউনিয়ন যুব সমাজের সভাপতি মিলন মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন মহিদেব যুব কল্যাণ সমিতির ফিল্ড ফেসিলিটেটর রনজিৎ রায়, আফরোজা খাতুনসহ অনেকেই।