1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বোচাগঞ্জে মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

বোচাগঞ্জে মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৬ জন দেখেছেন

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় মাদকসেবী এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একইসঙ্গে পৃথক অভিযানে এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চন্ডিপুর গ্রামের বাসিন্দা নাজিম উদ্দিনের পুত্র ফারুক হোসেন (৪৩) টাপেন্টাডল ট্যাবলেট সেবন করে জনসম্মুখে বিশৃঙ্খলা সৃষ্টি করলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাকে আটক করে।

 

বুধবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ হাসান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত জনশৃঙ্খলা বিনষ্টের অভিযোগে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। অন্যদিকে, মঙ্গলবার রাতে বোচাগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার ৫নং ছাতইল ইউনিয়নের শরিফুল ইসলামের পুত্র ওয়ারেন্টভুক্ত আসামি মাসুদ রানা (৪০)-কে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )