1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগঞ্জে সাংবাদিক মারপিটের ঘটনায় মানববন্ধন | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

পীরগঞ্জে সাংবাদিক মারপিটের ঘটনায় মানববন্ধন

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫২ জন দেখেছেন

রংপুরের পীরগঞ্জ উপজেলার বাংলাদেশ প্রেসক্লাব পীরগঞ্জ উপজেলা শাখা ও পীরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে হাবিবুর রহমান পল্টন গং কর্তৃক পীরগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক বায়ান্নর আলোর পীরগঞ্জ প্রতিনিধি মিফতাহুল ইসলামকে মারপিট এবং জোরপূর্বক প্রেসক্লাবে অনধিকার প্রবেশের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে পীরগঞ্জ ক্লাব চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। এতে পীরগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক শাহ মো. সাদা মিয়ার সভাপতিত্বে সাপ্তাহিক বজ্রকথার সম্পাদক ও প্রকাশক সুলতান আহম্মেদ সোনা, সাংবাদিক মাজহারুল আলম মিলন, আব্দুল হাকিম সরকার, হাবিবুর রহমান হাবিব, বখতিয়ার রহমান, আব্দুল করিম সরকার, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন, মাহমুদুল হাসান, নির্যাতিত সাংবাদিক মিফৎহাুল ইসলাম, পীরগঞ্জ বণিক সমিতির সভাপতি সাইফুল আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা পীরগঞ্জ প্রেসক্লাবে অনধিকার প্রবেশ ও সাংবাদিক মিফৎহাুলকে নির্যাতনকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান। প্রায় ২ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে পীরগঞ্জের সকল সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। উল্লেখ্য, গত মঙ্গলবার বিকেলে বায়ান্নর আলোর পীরগঞ্জ প্রতিনিধি মিফতাহুল ইসলামকে দলবদ্ধভাবে মারপিট করে তার কাছে রক্ষিত প্রেসক্লাবের চাবি কেড়ে নিয়ে তালা খুলে হলরুমে প্রবেশ করে সংবাদ সম্মেলনের চেষ্টা করে বিএনপি মনোনয়ন প্রত্যাশী হাবিবুর রহমান পল্টন। গত মঙ্গলবার পীরগঞ্জ পৌরসভার নিয়োগ সংক্রান্ত বিষয়ে সচেতন পৌরবাসীর ব্যানারে প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের কথা জানান হাবিবুর রহমান পল্টন। তিনি সংবাদ সম্মেলনের বিষয়টি সোমবার দিনভর মাইকে প্রচার করেন।

মাইকে প্রচার করে সংবাদ সম্মেলনের বিষয়টি হাস্যকর, স্থান সংকুলান সহ পীরগঞ্জ প্রেসক্লাবকে বিতর্কিত করায় প্রেসক্লাব কর্তৃপক্ষ প্রেসক্লাব হলরুম ব্যবহারে নিষেধ করেন। সে সময়ে সংবাদ সম্মেলনের আয়োজকরা জানান প্রেসক্লাবের পাশের খালি স্থানে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। সোমবার ওই স্থানে ময়লার স্তপ ফেলে পৌরসভা। এদিকে সম্মেলনের আয়োজকরা ময়লা পরিবহনের গাড়ি দিয়ে উপজেলা সদরের প্রধান সড়কে ব্যারিকেট সৃষ্টি করে। দীর্ঘক্ষণ এ অবস্থা চলার পর দুপুর ২টায় আকস্মিকভাবে প্রেসক্লাবেই সংবাদ সম্মেলনের উদ্যোগ নেয়া হলে সাংবাদিকরা অপ্রস্তুত হয়ে পড়েন। এ অবস্থায় দৈনিক বায়ান্নর আলোর পীরগঞ্জ প্রতিনিধি প্রেসক্লাবে উপস্থিত হলে তার কাছ থেকে চাবি কেড়ে নিয়ে প্রেসক্লাব খোলা হয়।

এ সময় মব সৃষ্টি করে মিফতাহুলের উপর আক্রমণ চালিয়ে বেদম মারধর করা হয়। প্রেসক্লাবের ভিতরে অবস্থান নিয়ে সাংবাদিকদের উপস্থিতি ছাড়াই আয়োজকরা সংবাদ সম্মেলন করে। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। হাবিবুর রহমান পল্টন নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা হিসেবে পরিচয় দিয়ে প্রেসক্লাবের আহ্বায়ক সহ উপস্থিত সাংবাদিকদের হুমকি প্রদর্শন করে বলেন, আমার বাড়ি উপজেলা সদরের মধ্যখানে, সব সাংবাদিকদের দেখে নেবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )