1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
আলোচনা ছাড়া রাজপথে কর্মসূচি দেওয়া অহেতুক চাপ সৃষ্টি : মির্জা ফখরুল | দৈনিক সকালের বাণী
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:২২ অপরাহ্ন

আলোচনা ছাড়া রাজপথে কর্মসূচি দেওয়া অহেতুক চাপ সৃষ্টি : মির্জা ফখরুল

সকালের বাণী ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৫ জন দেখেছেন

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সমস্যা সমাধানে উদ্যোগ নিজেদেরই নিতে হবে, সেটা সবার সমন্বিত প্রচেষ্টায় রাজনীতিকদের নিতে হবে। বাংলাদেশের সিদ্ধান্তগুলো আগেও দেশের মানুষ নিয়েছে, এবারও নেবে তাদের সিদ্ধান্ত। বাইরের সিদ্ধান্তের কোনো প্রয়োজন নেই।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিমানবন্দরে নেমে অপেক্ষমাণ সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, আলোচনা ছাড়া রাজপথে কর্মসূচি দেওয়া অহেতুক চাপ সৃষ্টি করা, যা গণতন্ত্রের জন্য শুভ নয়।

ফখরুল বলেন, এভাবে রাজপথে আসলে সমাধান হয়ে যাবে? আমার প্রশ্ন। বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। বিএনপি এখন পর্যন্ত ৫ আগস্ট থেকে কোনো ইস্যুতে রাজপথে আসেনি। আলোচনার মধ্য দিয়েই সব সমস্যা সমাধানের করতে চাচ্ছি। আমার বিশ্বাস এগুলো আলোচনার মাধ্যমেই শেষ হবে।

বিএনপি মহাসচিব বলেন, বিএনপি সব সময় আলোচনার মধ্য দিয়ে সমাধান হবে বলে বিশ্বাস করে।এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পিআরের পক্ষে নয় বিএনপি, এটার কোনো ভিত্তি নেই।

বিএনপি মহাসচিব বলেন, বিএনপি বারবার বলেছে, পিআরের ব্যাপারে পরিষ্কার বার্তা, বিএনপি পিআরের পক্ষে নয়। বাংলাদেশে পিআরের প্রয়োজনীয়তা নাই। জুলাই সনদ নিয়ে আলোচনা চলছে, অনেক বিষয় নিয়ে বিএনপি ঐকমত্য হয়েছে, সে বিষয়গুলো সামনে আনলে হয়। একটা বিষয় পরিষ্কার, যেটাই করা হোক জনগণের সমর্থন বড় প্রয়োজন, জনগণের সমর্থনে আসে নির্বাচনের মাধ্যমে যে পার্লামেন্ট আসে সে পার্লামেন্ট, পার্লামেন্ট সে রাইটস রাখে, সংবিধান পরিবর্তন করতে পারবে, সংশোধনী করতে পারবে, সেখানেই সেটা সম্ভব।

 

তিনি বলেন, আমরা আগেও বলেছি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি।

জাতিসংঘে যাওয়া নিয়ে ফখরুল বলেন, ফরেন মিনিস্ট্রি ও ড. ইউনূসের সঙ্গে এখনও কথা হয়নি জাতিসংঘ সফর নিয়ে, সেখানে কি ভূমিকা হবে জানি না, কথা হয়নি এখনও। তবে দেশের সম্পর্কে, গণতান্ত্রিক উত্তরণ নিয়ে কথা হবে, উন্নয়নের বিষয়ে প্রাধান্য পাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )