1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ীতে সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু  | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

ফুলবাড়ীতে সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৪ জন দেখেছেন
সাপের কামড়ে শিশুর মৃত্যু
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিষাক্ত সাপের কামড়ে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী ভাঙ্গামোড় ইউনিয়নের নগরাজপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ও ঐ এলাকার আব্দুল লতিফের মেয়ে।
স্থানীয়রা জানান, শুক্রবার দিবাগত রাতে নিহত শিক্ষার্থী লিমা আক্তার ঘোয়াল ঘরে কয়েল জ্বালানোর জন্য তার বাবাকে গ্যাসলাইট দিতে যান।এ সময় বিষাক্ত সাপের কামড়ে শিক্ষার্থী লিমা আক্তার মারাত্মক আহত হয়।
পরে রাত সাড়ে ৩ টায় আহত শিক্ষার্থীকে দ্রুত কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে বিষাক্ত সাপের ভেকসিন না থাকায় তাকে সঙ্গে সঙ্গে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়ার পথে শনিবার সাড়ে ৭ টার দিকে শিক্ষার্থী মৃত্যু হয়।
স্থানীয়রা জানান গোরাশ (কালার্স) নামের একটি বিষাক্ত সাপ ওই শিক্ষার্থীকে দংশন করেছে। শিক্ষার্থীর অকাল মৃত্যুতে পরিবারসহ ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )