1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
মিঠাপুকুরে 'সূর্যোদয় ৯৮ বন্ধু কল্যাণ সোসাইটি'র আত্মপ্রকাশ | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

মিঠাপুকুরে ‘সূর্যোদয় ৯৮ বন্ধু কল্যাণ সোসাইটি’র আত্মপ্রকাশ

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৪ জন দেখেছেন

‘একসাথে স্বপ্ন, একসাথে সাফল্য’ স্লোগানকে ধারণ করে রংপুরের মিঠাপুকুর উপজেলার রাণীপুকুর স্কুল এন্ড কলেজের এসএসসি-৯৮’ব্যাচ এর শিক্ষার্থীদের উদ্যোগে আত্মপ্রকাশ করেছে ‘সূর্যোদয় ৯৮ বন্ধু কল্যাণ সোসাইটি’।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে রাণীপুকুর স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। এরআগে ফিতা কাটার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সংগঠনটির শুভ আত্মপ্রকাশ ঘোষণা করেন অতিথিবৃন্দ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাণীপুকুর স্কুল এন্ড কলেজেরর অধ্যক্ষ আব্দুল্লাহেল কাফি। শুভেচ্ছা বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক এমরান আলী প্রামানিক। আমন্ত্রিত অতিথি ছিলেন, প্রাক্তন শিক্ষক আইয়ুব আলী, জয়দুল হক, মনসুর আলী ও সওকত আলী। এছাড়াও বক্তব্য রাখেন, সূর্যোদয় ৯৮ বন্ধু কল্যাণ সোসাইটির নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি হাসানুজ্জামান প্রিন্স, সাধারন সম্পাদক গোলাম রব্বানী, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোকলেছুর রহমান।

এলাকার জনকল্যাণ ও উন্নয়নের লক্ষ্য নিয়ে সংগঠনটির উদ্যোক্তা এমডি বি ফরিদী শিপনকে সভাপতি, হাসানুজ্জামান প্রিন্সকে সিনিয়র সহ-সভাপতি, কামাল মিয়াকে সহ-সভাপতি, গোলাম রব্বানীকে সাধারন সম্পাদক, আরিফ রাশেদকে যুগ্ম সাধারন সম্পাদক, নুর আলমকে কোষাধ্যক্ষ, দেলোয়ার হোসেনকে সাংগঠিক সম্পাদক, জাহিরুল ইসলামকে সহ-সাংগঠনিক সম্পাদক, সুমাইয়া আফরীন হ্যাপিকে মহিলা বিষয়ক সম্পাদক ও ফরিদা পারভীনকে সহ-মহিলা বিষয়ক সম্পাদক করে ২৭ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়।

সংগঠনের সভাপতি পরিবেশ বীদ এমডি বি ফরিদী (আমেরিকা প্রবাসী) বলেন, আমাদের বন্ধুত্বের বন্ধন অটুট থাকা সহ ও এলাকার জনকল্যাণে সুন্দর একটি আগামী গড়ে তোলার জন্যই আমাদের এই সংগঠনের আত্মপ্রকাশ। আমরা আশাবাদী আমাদের সংগঠনটি একদিন এলাকার রোল মডেল সংগঠন হিসেবে জায়গা করে নিবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )