1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নবাবগঞ্জে প্রায়ই রাত জেগে ভূমিসেবা | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

নবাবগঞ্জে প্রায়ই রাত জেগে ভূমিসেবা

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭১ জন দেখেছেন

দিনাজপুরের নবাবগঞ্জে ভূমিসেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাসীর মাহফুজ। সরকারি সময় শেষ হলেও তিনি প্রায়ই গভীর রাত পর্যন্ত অফিসে থেকে নামজারি ও অন্যান্য ভূমি-সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজ নিষ্পত্তি করছেন। ভূমি অফিস সূত্রে জানা যায়, নিয়মিত সময়সূচি অনুযায়ী সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নামজারি ও ভূমি সেবা কার্যক্রম চালু থাকে।

তবে জমির মালিকানা সংক্রান্ত দীর্ঘসূত্রিতা কমাতে এবং দালালচক্রের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে আনতে সহকারী কমিশনার নিজ উদ্যোগে অতিরিক্ত সময় দিয়ে রাত অবধি কাজ করছেন। এর ফলে দ্রুততম সময়ে নামজারি নিষ্পত্তি সম্ভব হচ্ছে।একাধিক সেবা গ্রহীতা জানিয়েছেন, আগে একটি নামজারি নিষ্পত্তি করতে সপ্তাহের পর সপ্তাহ অপেক্ষা করতে হতো এবং একাধিকবার অফিসে যেতে হতো। এখন অনেক আবেদন মাত্র ৭-৯ কর্মদিবসের মধ্যেই নিষ্পন্ন হচ্ছে।

সেবা নিতে আসা জহুরুল ইসলাম বলেন, আমার কিছু জমির খারিজের আবেদন করেছিলাম। সেই কাজে অফিসে এসে দেখি সার অনেক রাত পর্যন্ত অফিসে কাজ করছেন। আমি এর আগে কখনো দেখিনি সরকারি অফিসে রাতেও সেবা পাওয়া যায়। বর্তমান স্যার অফিসের কাজের জটিলতা কমানোর জন্য প্রাই রাতে কাজ করছেন। স্যারের দ্রুততম সেবা পেয়ে আমরা খুবই খুশি ।

আমরা চাই এমন কর্মকর্তা সব অফিসে হোক।রাতে কাজ করার বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) মুনতাসীর মাহফুজ বলেন, আমি চলতি বছরের ২৬ সেপ্টেম্বর কর্মস্থলে যোগদান করি। কর্মস্থলে যোগদানের পর দেখি প্রায় ৭০০ নামজারি ও ভূমি-সংক্রান্ত আবেদন রয়েছে, আবার প্রতিদিন আবেদন আসছে। ভূমিসেবা জনগণের অধিকার। এটা আমার দায়িত্বের অংশ হিসেবে দেখি। তাই রাতে অতিরিক্ত সময় দিয়ে কাজ করছি। যাতে কেউ হয়রানির শিকার না হয়। ইতিমধ্যে পুর্বের জমে থাকা ৪৫০টি আবেদন নিস্পত্তি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )