1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রাজশাহীতে জেএফএ বালিকা ফুটবলে ঠাকুরগাঁওয়ের রুনার হ্যাটট্রিক | দৈনিক সকালের বাণী
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

রাজশাহীতে জেএফএ বালিকা ফুটবলে ঠাকুরগাঁওয়ের রুনার হ্যাটট্রিক

রাজশাহী প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৭ জন দেখেছেন

রাজশাহীতে জেএফএ অনূর্ধ্ব-১৪ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপের চূড়ান্ত পর্বে জয় পেয়েছে ঠাকুরগাঁও ও চাঁপাইনবাবগঞ্জ জেলা বালিকা ফুটবল দল। শুক্রবার দুপুরে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে ঠাকুরগাঁও বালিকা ফুটবল দল রুনার হ্যাটট্রিকের সুবাদে ৫-০ গোলের ব্যবধানে খুলনা জেলা বালিকা ফুটবল দলকে পরাজিত করে। রুনা একাই ৩ টি গোল করে। সংগীতা করে ২ টি গোল।

দিনের অপর ম্যাচে চাঁপাইনবাবগঞ্জ জেলা বালিকা ফুটবল দল ২-০ গোলে মানিকগঞ্জ জেলা বালিকা ফুটবল দলকে পরাজিত করে। দু’টি গোলই করে মনিরা। ম্যাচ পরিচালনা করেন মাহফুজা রাহাত ও তাসফিয়া আকতার। তাদের সহযোগিতা করেন শাহিন, সাহানা খাতুন, মাতিংনুমারম ও সোনিয়া।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )