1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রিফাতের হ্যাটট্রিকে শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ সেরা বাংলাদেশ | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

রিফাতের হ্যাটট্রিকে শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ সেরা বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৬ জন দেখেছেন

সাফ অ-১৭ টুর্নামেন্টে বাংলাদেশ আজ গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে নেপালকে ৪-০ গোলে হারিয়েছিল লাল-সবুজরা। আজ একই ব্যবধানে স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। নেপাল এই গ্রুপের রানার্স আপ।

বাংলাদেশ ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ায় সেমিফাইনালে বি গ্রুপের রানার্স আপের বিপক্ষে খেলবে। বি গ্রুপে ভারত ও পাকিস্তান ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে। আগামীকাল দুই দলের মধ্যকার ম্যাচটি হবে মূলত গ্রুপ সেরা নির্ধারণের। এর পরই মূলত বাংলাদেশের প্রতিপক্ষ ঠিক হবে। ২৫ সেপ্টেম্বর একই দিন দু’টি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ২৭ সেপ্টেম্বর টুর্নামেন্টের ফাইনাল।

ম্যাচের ১৮ মিনিটে আরিফ লিড এনে দেন। নাজমুল হুদা ফয়সালের শট লঙ্কান গোলরক্ষক প্রতিহত করলে আরিফ বল পান। তিনি ঠান্ডা মাথায় বল জালে পাঠান। প্রথমার্ধে বাংলাদেশ ১-০ গোলে এগিয়ে থেকে ড্রেসিংরুমে ফেরে।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আরো তিন গোল করে। তিনটি গোলই করেন কাজী রিফাত। দ্বিতীয়ার্ধের তিন মিনিটে কাজী রিফাত বক্সের ডান দিক থেকে কোনাকুনি শটে গোল করেন। ৬৪ মিনিটে সাব্বির ইসলামের শট গোলরক্ষক আংশিক সেভ করেন। ফিরতি বলে রিফাত গোল করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )