1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ীতে সেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

ফুলবাড়ীতে সেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৭ জন দেখেছেন
কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের তৃনমূল পর্যায়ের নেতৃবৃন্দের সাথে জেলা বিএনপির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৫ টায় উপজেলা অডিটরিয়াম হলরুমে সেচ্ছাসেবক দল এ মতবিনিময় সভা আয়োজন করে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসেন কায়কোবাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জেষ্ঠ্য সাংবাদিক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক সিনিয়র সাংবাদিক হাসিবুর রহমান হাসিব। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন,  কুড়িগ্রাম জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরমান হোসেন। আরও বক্তব্য রাখেন, সদস্য সচিব ইদ্রিছ আলী, যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন কাজল প্রমুখ।
ফুলবাড়ী উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক এইচ এম বাবুলের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন সরকার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি শামসুজ্জামান হাসুসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )