1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নবাবগঞ্জে রোপা আমন ফসল রক্ষায় আলোক ফাঁদ ব্যবহার বাড়ছে | দৈনিক সকালের বাণী
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

নবাবগঞ্জে রোপা আমন ফসল রক্ষায় আলোক ফাঁদ ব্যবহার বাড়ছে

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২০ জন দেখেছেন

রোপা আমন ফসল নির্বিঘ্নে উৎপাদনের লক্ষ্যে ক্ষতিকর বালাই পর্যবেক্ষণ ও দমনে দিনাজপুরের নবাবগঞ্জে আলোক ফাঁদ কার্যক্রমের বাস্তবায়ন শুরু হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বিনোদনগর ইউনিয়নের খামারদেবীপুর মাঠে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস কৃষকদের মাঝে আলোক ফাঁদের কার্যকারিতা ও প্রয়োগ পদ্ধতি তুলে ধরেন। কৃষি কর্মকর্তা জানান, আলোক ফাঁদের মাধ্যমে ক্ষতিকর পোকার উপস্থিতি সহজে শনাক্ত করা সম্ভব হচ্ছে। এর ফলে সময়মতো প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে এবং অতিরিক্ত কীটনাশকের ব্যবহার কমানো সম্ভব হবে।

তিনি আরও বলেন, এ কার্যক্রম পরিবেশবান্ধব উপায়ে বালাই দমন নিশ্চিত করার পাশাপাশি কৃষকদের উৎপাদন খরচ হ্রাসে সহায়তা করবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের স্থানীয় কর্মকর্তারা নিয়মিত মাঠ পর্যায়ে আলোক ফাঁদ পর্যবেক্ষণ করছেন এবং কৃষকদেরও এতে সম্পৃক্ত করছেন। উপজেলায় গত বছর রোপা আমন চাষ হয়েছিল ২১ হাজার ৭২৫ হেক্টর জমিতে। চলতি মৌসুমে তা বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৭২৯ হেক্টরে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )