1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ীতে দুর্গোৎসবে হিন্দু সস্প্রদায়ের মাঝে বস্ত্র বিতরণ | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে দুর্গোৎসবে হিন্দু সস্প্রদায়ের মাঝে বস্ত্র বিতরণ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৩ জন দেখেছেন
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কুটিচন্দ্রখানা ৪ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে মতবিনিময় সভা ও শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সস্প্রদায়ের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আব্দুল্লাহ বাজারে হিন্দু সস্প্রদায়ের মাঝে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাজাহান আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক আরাবুর রহমান পাশা, সাবেক ছাত্রদল ও যুবদল নেতা সামছুজ্জামান হাসু,  উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল খালেক, সদস্য সচিব অপুর্ব লাল সেন, ইউনিয়ন বিএনপির সভাপতি মোজ্জাম্মেল হক হিন্দু সস্প্রদায়ের পুতুল চন্দ্র সেন প্রমূখ।  সভা শেষে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শতাধিক হিন্দু সস্প্রদায়ের দুস্থ নারী-পুরুষদের মাঝে বস্ত্র বিতারণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )