1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ঘোড়াঘাটের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার | দৈনিক সকালের বাণী
সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

ঘোড়াঘাটের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১১৬ জন দেখেছেন
দিনাজপুরের ঘোড়াঘাটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাগর দাস আকাশকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১ অক্টোবর) রাতে ঘোড়াঘাট থানা পুলিশ ও র‌্যাব-১ যৌথ অভিযান চালিয়ে গাজীপুর বাসন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সাগর দাস ঘোড়াঘাট পৌরশহরের ঘাটপাড়া এলাকার বাসিন্দা। সাজা থেকে বাঁচতে সে গাজীপুরের একটি পোশাক কারখানায় শ্রমিক হিসাবে কাজ করতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আসামি সাগর দাস ২০২১ সালে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা পুলিশের হাতে হিরোইন বিক্রি করার সময় হাতেনাতে আটক হয়। এ সময় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। এই মামলায় তিন বছর আটক থাকার পর জামিনে মুক্তি পায়। সেই থেকে পলাতক ছিলেন আসামি। এরপর দীর্ঘ শুনানি শেষে গাইবান্ধা অতিরিক্ত দায়রা জজ ১ম আদালত সম্প্রতি মার্চ ২০২৫- এ সাগর দাসের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডে দন্ডিত হয়। এরপর থেকে তার হদিস পাওয়া যাচ্ছিল না। তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

পুলিশ আরও জানায়, আসামি সাগর দাস দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বাসিন্দা হওয়ায় গ্রেপ্তারের দায়িত্ব পড়ে ঘোড়াঘাট থানা পুলিশের কাছে। গেল পাঁচ মাসে রংপুর, দিনাজপুর ও গাইবান্ধার সম্ভাব্য বেশ কয়েক জায়গায় অভিযান চালায় পুলিশ। পরে ঘোড়াঘাট থানা পুলিশ ও র‌্যাব-১ বুধবার রাতে গাজীপুর বাসন এলাকা থেকে সাগর দাসকে গ্রেপ্তার করেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, এসআই আহনাফ তাহমিদের নেতৃত্বে পুলিশের একটি দল ও র‍্যাব-১ এর সহযোগিতায় গতকাল রাতে গাজীপুর বাসন এলাকা থেকে যাবজ্জীবন সশ্রম সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাগর দাসকে গ্রেপ্তার করে। পরে সেখান থেকে আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৩ টায় ঘোড়াথাট থানায় নিয়ে আসা হয়। তাঁকে দিনাজপুর আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )