1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নাগেশ্বরীতে দুধকুমার নদীতে ভেসে আসা গাছের গুড়ি ধরতে গিয়ে একজন নিখোঁজ | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

নাগেশ্বরীতে দুধকুমার নদীতে ভেসে আসা গাছের গুড়ি ধরতে গিয়ে একজন নিখোঁজ

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৩২ জন দেখেছেন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুধকুমার নদীতে ভেসে আসা গাছের গুড়ি ধরতে গিয়ে স্রোতে ডুবে নিখোঁজ হয়েছেন একজন।

সোমবার সকালে উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের খেলার ভিটা এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তির নাম মনসুর আলী (৪৫)। তিনি বেবরবাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খামার নকুলা এলাকার বাসিন্দা। তিনি ধান ব্যবসায়ী ছিলেন।

স্থানীয়রা জানান, উজান থেকে ভেসে আসা গাছের গুঁড়ি ও কাঠ ধরতে নদে নামেন তিনি। এসময় প্রবল স্রোতে তিনি ডুবে যান। স্থানীয়রা খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে জানায়। পরে ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করে।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। তাদের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করেছে।
নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, উজানের ঢলে দুধকুমার নদীর পানি বেড়েছে। স্রোতের সাথে গাছের গুড়ি ভেসে আসছে। এগুলো স্থানীয় বাসিন্দারা সংগ্রহ করছে। তবে এগুলো সংগ্রহ করতে সতর্কতা অবলম্বন করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )