1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ীতে মাদকসহ মা-ছেলে গ্রেফতার | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে মাদকসহ মা-ছেলে গ্রেফতার

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ২০২ জন দেখেছেন
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৬৫ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা মা-ছেলেকে পুলিশ হাতেনাতে গ্রেফতার করেছে। মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি করেছেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার।
জানা গেছে, মঙ্গলবার (৭ অক্টোবর) বিকাল পাঁচটার দিকে ফুলবাড়ী থানার পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ার নাগদাহ এলাকার জোবেদ আলীর বাড়ীতে অভিযান চালায়। এ সময় জোবেদ আলীর স্ত্রী জমিরন বেগমের (৫৮) কাছ থেকে ৭০ পিস এবং তার ছেলে নুর আমিন ভুট্টোর কাছ থেকে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির ১২ শ টাকা ও ২ টি মোবাইল ফোন জব্দ করে। অভিযানের সময় জোবেদ আলীর অপর ছেলেদের মাদক বিক্রেতা জামরুল ইসলাম (৪০) কৌশলে পালিয়ে যায়। পরে জব্দকৃত মাদকসহ মা- ছেলেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার জানান, এ ঘটনায় পলাতক একজনসহ মোট তিনজনের নামে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )