1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রংপুরে বিএনপির সদস্য সচিব লাকু আর নেই | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

রংপুরে বিএনপির সদস্য সচিব লাকু আর নেই

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৬০ জন দেখেছেন

রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু আর নেই। বুধবার (৮ অক্টোবর) সকাল ৭টা ১০ মিনিটে ঢাকা থেকে ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

আনিছুর রহমান লাকুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম ও রংপুর বিভাগীয় জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক ময়েন উদ্দীন।

ইতোমধ্যেই তার মরদেহ নিয়ে পরিবারের লোকজন ও দলীয় নেতা-কর্মীরা বগুড়া থেকে রংপুরের পথে রওনা দিয়েছেন। তবে তার জানাজার সময় এখনো নির্ধারিত হয়নি। এর আগে, তাকে রংপুর নগরীর গ্রাণ্ড হোটেল মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ে শ্রদ্ধা নিবেদনের জন্য নিয়ে যাওয়া হবে।

এদিকে রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকুর আকস্মিক মৃত্যুতে নেতা-কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই নগরীর নুরপুরে তার বাড়িতে ভিড় করছেন। কেউ কেউ কান্নায় ভেঙে পড়েছেন।

জানা গেছে, আনিছুর রহমান লাকু আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিতব্য বিএনপির রংপুর জেলা সম্মেলনে দলের মহাসচিবসহ কেন্দ্রীয় নেতাদের আমন্ত্রণ জানাতে ঢাকায় গিয়েছিলেন। সেখানে সাংগঠনিক কাজ শেষে রংপুরে ফেরার পথে বগুড়ার শেরপুরে হৃদরোগে আক্রান্ত হলে তাকেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৭টা ১০ মিনিটে ইন্তেকাল করেন।

পরিচ্ছন্ন রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত আনিছুর রহমান লাকু ইতিপূর্বে মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

সর্বশেষ শেখ হাসিনার শাসনামলে মিথ্যা মামলায় ১০ বছরের সাজা নিয়ে দীর্ঘদিন কারাভোগ করেন। তার বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকারের সময় একাধিক মামলা ছিল। তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হত্যার উদ্দেশে গুম করে রেখেছিল।

তার মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও আমিনুল ইসলাম, রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু, সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডন, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ জিল্লুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল ইমরান সুজন, মহানগর স্বেচ্ছাসেবক

দলের সদস্য সচিব নুর হাসান সুমন, জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা ইনামুল হক মাজেদী, জেলা ছাত্রদলের আহ্বায়ক শরীফ নেওয়াজ জোহা, মহানগর কৃষক দলের আহ্বায়ক শাহ নেওয়াজ লাবু, রংপুর সাংবাদিক   ইউনিয়ন-আরপিইউজের সভাপতি সালেকুজ্জামান সালেক, সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, কোষাধ্যক্ষ মমিনুল ইসলাম রিপন, দপ্তর সম্পাদক হারুন উর রশিদ সোহেলসহ জেলা ও মহানগর বিএনপি, অঙ্গসংগঠন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক,সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা  মরহুমের রুহের মাগফেরাত কামনাসহ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বুধবার (০৮ অক্টোবর) বাদ আসর রংপুর কালেক্টরেট ঈদগা মাঠে মরহুমের নামাজে জানজা অনুষ্ঠিত হইবে। পরে দাফন কার্য সম্পন্ন হবে ছোট নূরপুর কবর স্থানে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )