


‘ডিমে আছে প্রোটিন, খেতে হবে প্রতিদিন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ডিম দিবস উপলক্ষে্য রংপুর র্যালী ও আলোচনা সভা হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সকালে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালী নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এরপর জেলা প্রাণী সম্পদ কার্যালয় মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তরের পরিচালক ডা. আব্দুল হাই সরকার। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আবু ছাইদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তরের ডেপুটি চীফ ইপিডেমিওলজিস্ট ডা. রফিকুল আলম, প্রাণী সম্পদ কর্মকর্তা সিরাজুল ইসলাম, ভেটেরিনারী চিকিৎসক, ডিম উৎপাদনকারী ফার্মের কর্মকর্তাসহ খামারিরা।
সভায় সুস্থ্য থাকতে প্রতিদিন একটি করে ডিম খাওয়ার উপর পরামর্শ দেন বক্তারা। এ সময় বিশ্ব ডিম দিবসের অনুষ্ঠান ঘরোয়াভাবে পালন করায় ক্ষোভ প্রকাশ করেন খামারিরা।