1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বোচাগঞ্জে আওয়ামী লীগ নেতা মাসুদকে গ্রেফতার করছে না পুলিশ | দৈনিক সকালের বাণী
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

বোচাগঞ্জে আওয়ামী লীগ নেতা মাসুদকে গ্রেফতার করছে না পুলিশ

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১২১ জন দেখেছেন

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর সারাদেশে দলের বহু নেতা-কর্মী আত্মগোপনে চলে গেছেন। অথচ সেই সময় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও প্রভাবশালী নেতা মাসুদ জাহাঙ্গীর প্রকাশ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখের সামনেই অবাধে ঘুরে বেড়াচ্ছেন।

এ নিয়ে এলাকায় প্রশ্ন উঠেছে কেন এখনো তাকে গ্রেফতার করা হচ্ছে না? মাসুদ জাহাঙ্গীর সেতাবগঞ্জ চিনিকলসহ বিভিন্ন সরকারি দপ্তরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে টেন্ডারবাজি, চাঁদাবাজি ও অনিয়মের মাধ্যমে বিপুল অবৈধ সম্পদের মালিক হয়েছেন। সাম্প্রতিক সময়ে তাকে প্রকাশ্যে চলাফেরা করতে দেখে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। অনেকে ধারণা করছেন, তিনি অবৈধ অর্থ ও পুরনো প্রভাব কাজে লাগিয়ে বোচাগঞ্জে পতিত আওয়ামী লীগকে পুনরায় সক্রিয় করার ষড়যন্ত্রে লিপ্ত।

এদিকে, স্থানীয়দের অভিযোগ বোচাগঞ্জ থানা পুলিশ আওয়ামী লীগের নিচু সারির কিছু নেতা-কর্মীকে গ্রেফতার করলেও উপজেলা বা পৌর কমিটির কোনো প্রভাবশালী নেতাকে এখনো গ্রেফতার করেনি। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে। অনেকেই লিখেছেন, “চুনোপুঁটিদের ধরা হচ্ছে, অথচ রাঘববোয়ালরা ঘুরে বেড়াচ্ছে অবাধে। ২০২৪ সালের জুলাই আন্দোলনে দুই হাজারেরও বেশি শহীদের রক্ত ও প্রায় ৩০ হাজার আহত ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে।

সাধারণ মানুষের প্রত্যাশা নতুন সরকার দ্রুত সারাদেশের আওয়ামী প্রেতাত্মাদের আইনের আওতায় এনে তাদের অপকর্মের বিচার নিশ্চিত করবে। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে— কেন এখনো মাসুদ জাহাঙ্গীরকে গ্রেফতার করা হচ্ছে না? এই বিষয়ে জানতে চাইলে বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, আমরা ফ্যাসিস্ট মাসুদ জাহাঙ্গীরের গতিবিধি পর্যবেক্ষণ করছি। জেলা প্রশাসকের কার্যালয়ে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভুগিরা। যে কোনো সময় তাকে গ্রেফতার করা হবে। ওসির এমন বক্তব্যের বাস্তবায়ন কবে ঘটবে তা দেখার অপেক্ষায় দিনাজপুরের বোচাগঞ্জবাসী।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )