1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগঞ্জে যুবককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর, গায়ে আগুন দিয়ে হত্যাচেষ্টা | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

পীরগঞ্জে যুবককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর, গায়ে আগুন দিয়ে হত্যাচেষ্টা

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ২৪৪ জন দেখেছেন

রংপুরের পীরগঞ্জে ওবায়দুল মিয়া (২৮) নামে এক যুবককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে বেধম মারধর এবং গায়ে আগুন দিয়ে নির্যাতন করার অভিযোগ উঠেছে। সে একই উপজেলার রায়পুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের ওসমান আলীর ছেলে। গত শনিবার সন্ধ্যায় উপজেলার বড়আলমপুর ইউনিয়নের পাটগ্রাম আদিবাসি পাড়ায় এ ঘটনা ঘটে। বর্তমানে ওই যুবক আশঙ্কাজনক অবস্থায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ও ম্বজনরা জানান, গত শনিবার সন্ধ্যায় পাটগ্রাম আদিবাসী পাড়ার জসেদ মারান্ডি নামে এক ব্যক্তির বাড়িতে যান ওবায়দুল মিয়া।

তাকে ঘরের ভেতর আটকে রেখে পরিবারের সদস্যরা প্রথমে মারধর শুরু করে। পরে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রড ও লাঠি দিয়ে নির্মমভাবে প্রহার করা হয়। পরিবারের দাবি, পরে তার শরীরে দেশীয়-মদ জাতীয় তরল পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে তার শরীরের পিঠ ও হাতসহ একাধিক স্থানে দগ্ধ, ক্ষত হয়। একজন স্থানীয় বাসিন্দা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পীরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওবায়দুলকে উদ্ধার করে। রাতেই তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের প্রস্তুতি চলছে।

আহতের ভাই আশরাফুল মিয়া বলেন, আমার ভাইয়ের সঙ্গে জসেদ মারান্ডির আগে থেকেই আর্থিক লেনদেন ছিল। সে দিন হাটে গরু কিনতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। জমি বিক্রির টাকাও সঙ্গে ছিল। পরে ওকে ফাঁদে ফেলে ডেকে নিয়ে গিয়ে এমনভাবে পিটিয়ে আগুন দিয়ে নির্যাতন করেন ” তার সঙ্গে থাকা গলায় স্বর্ণের চেইন ও গরু ক্রয় কৃত টাকা সহ একটি অ্যান্ড্রয়েড ফোন ছিল কিছুই পাওয়া যায়নি। সব কিছুই ছিনিয়ে নেওয়া হয়েছে। ওবায়দুলের বোন বলেন, আমার ভাই, শ্রী জসেদের কাছে টাকা পেত। ওই পরিকল্পিতভাবে এগুলো করেছে।

জসেদ মারান্ডির বিরুদ্ধে এর আগেও সহিংসতা ও প্রতারণার অভিযোগ রয়েছে বলে স্থানীয়রা জানান। তারা বলেন- মানুষকে কারেন্টের থমবাই বেঁধে আগুন দিয়ে মারা এটা তো মানুষ নয়, পশুত্ব। এর বিচার না হলে সমাজে কেউ নিরাপদ না। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। দোষীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। একজন যুবককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে, রড দিয়ে পিটিয়ে, গায়ে আগুন দিয়ে হত্যাচেষ্টা এটি শুধু একটি সহিংসতা নয়, মানবাধিকারের চরম লঙ্ঘন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )