


দিনাজপুরের বিরামপুর উপজেলার ৫নং বিনাইল ইউনিয়নের আয়ড়া মাদ্রাসা প্রাঙ্গণে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বিরামপুর উপজেলা শাখার আয়োজনে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবদলের আহ্বায়ক জীবন চৌধুরি শাহিনের সভাপতিত্বে ও সদস্য সচিব এ্যাডভোকেট মিঞা শিরন আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা যুবদলের আহ্বায়ক ও দিনাজপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র এ.কে.এম মাসুদুল ইসলাম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান রেজা। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, বিনাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ন কবির বাদশা, ইউনিয়ন বিএনপি’র সভাপতিত্ব হাফিজ উদ্দিন, সাধারণ সম্পাদক মোকবুল হোসেন। আরো বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকির খন্দকার, যুগ্মআহবায়ক মামুনুর রশীদ লিটন, উপজেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাসানুজ্জামান দেওয়ান, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর জোবাইদুল হক জুয়েল প্রমুখ। এছাড়াও কর্মী সভায় বিনাইল ইউনিয়ন যুবদলের সভাপতি পদে ৫ জন , সাধারণ সম্পাদক পদে ৩ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ২ জন পদ প্রত্যাশী বক্তব্য রাখেন।
পদপ্রত্যাশীদের রাজনৈতিক জীবন বৃত্তান্ত যাচাইবাছাই করে পরবর্তীতে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে কর্মী সভায় জানানো হয়। কর্মী সভায় বক্তারা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য এবং বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে নির্বাচিত করার লক্ষ্যে ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে এবং ধানের শীষের বিজয় নিশ্চিতে যুবদলের প্রত্যেকটি নেতাকর্মীকে নিরলসভাবে কাজ করে যেতে হবে।