1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
উন্নত চরিত্র গঠনের সেরা প্লাটফর্ম ইসলামি ছাত্র শিবির: পলাশ | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

উন্নত চরিত্র গঠনের সেরা প্লাটফর্ম ইসলামি ছাত্র শিবির: পলাশ

হাবিপ্রবি প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ২৭০ জন দেখেছেন

শিবির শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠনের সেরা প্লাটফর্ম বলে মন্তব্য করেছেন শিবিরের সাবেক সভাপতি রাজিবুর রহমান পলাশ। শনিবার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখা ছাত্রশিবিরের আয়োজনে অনুষ্ঠিত হওয়া নবীনবরণে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ছাত্রশিবির শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠনের শিক্ষা দেয়। প্রতিটি কাজে শিবিরের কর্মীরা সর্বোচ্চ নৈতিকতা বজায় রেখে তা সম্পন্ন করার চেষ্টা করে। ভালো ছাত্র হওয়ার পাশাপাশি আদর্শ মানুষ তৈরি করাও শিবিরের লক্ষ্য।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জন্য পড়াশোনার সুন্দর পরিবেশ তৈরি করে দেওয়াই ছাত্রশিবিরের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। অস্ত্রের রাজনীতি, মাদক ও হানাহানির রাজনীতি শিবির আর চায়না। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হলে নবীন শিক্ষার্থীদেরও ভূমিকা রাখতে হবে। এজন্য ছাত্রশিবির সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবে।গত শনিবার হাবিপ্রবিতে ২০২৫ ব্যাচের প্রায় ১০০০ শিক্ষার্থীকে নিয়ে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে ইসলামি ছাত্রশিবির হাবিপ্রবি শাখা। দিনাজপুরের দ্যা গ্রান্ড বাদুড়বাড়ি রিসোর্টে এ আয়োজন করেন তারা।

নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি ছাত্রশিবিরের সাবেক সভাপতি রাজিবুর রহমান পলাশ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর এজিএস মহিউদ্দিন আহমেদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. ইকবাল হায়দার। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ও দিনাজপুর শহর শাখা ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।
সকাল ১০ টায় শিক্ষার্থীদের প্রবেশের মধ্যে দিয়ে শুরু হয় নবীনবরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে আগত নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয় হাবিপ্রবি ছাত্রশিবিরের পক্ষ থেকে। এ সময় শিক্ষার্থীদের মধ্যে সকালের নাস্তা বিতরণ করা হয়।

বিশেষ অতিথির বক্তব্যে ডাকসুর সহ- সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ বলেন, বর্তমানে ক্যাম্পাসগুলো আগের চেয়ে অনেক শিক্ষার্থীবান্ধব। জোর করে রাজনৈতিক প্রোগ্রামে নিয়ে যাওয়ার দিন শেষ। শিক্ষার্থীরা এখন নিজেরা সচেতন হয়েছে। আমাদেরকে সবসময় প্রস্তুত থাকতে হবে যেন নতুন করে শিক্ষাঙ্গণে আর কোনো সন্ত্রাস না ছড়ায়। শিক্ষাঙ্গণকে নিরাপদ রাখার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে ছাত্রশিবিরের পক্ষ থেকে উপহারসামগ্রী প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )