1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বোচাগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা | দৈনিক সকালের বাণী
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

বোচাগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৬৭ জন দেখেছেন

দিনাজপুরের বোচাগঞ্জে সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, প্রিপেইড মিটার স্থাপনের সুবিধা-অসুবিধা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজিদ তানভীর সোভন, বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান জাহিদ সরকার, ইউপি চেয়ারম্যান সাহান পারভেজ সাহান ও ওয়াক্কাস কাঞ্চন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবু কায়েস বিন আজিজ, সেতাবগঞ্জ আবাসিক প্রকৌশলী (নেসকো) রুহুল আমিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল জব্বার, পরমেশ্বরপুর বিজিবি ক্যাম্প কমান্ডার সানোয়ার হোসেন, সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহাগ, সেতাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, সেতাবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শফিকুল ইসলাম, সেতাবগঞ্জ প্রেসক্লাব আহ্বায়ক আব্দুস সাত্তার, সদস্য সচিব শামসুল আলম এবং পাক্ষিক তুলাই পত্রিকার নির্বাহী সম্পাদক সাজ্জাদুল আযমসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )