1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
দিনাজপুরে ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষ্যে বিক্ষোভ | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

দিনাজপুরে ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষ্যে বিক্ষোভ

দিনাজপুর অফিস
  • আপলোডের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১১৫ জন দেখেছেন

২৮ অক্টোবর আওয়ামী হায়েনাদের লগী-বৈঠার তান্ডব ও ঐতিহাসিক পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষ্যে দিনাজপুর শহর ও সদর উপজেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টায় দিনাজপুর শহরের মডার্ণ মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

দিনাজপুর শহর জামায়াতের আমির সিরাজুস সালেহীনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর সদর আসনে জামায়াত মনোনীত প্রার্থী এ্যাড. মাইনুল আলম, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি এ্যাড. তোজাম্মেল হক বকুল, জামায়াত নেতা মাওলানা মুজিবুর রহমান, শহর ছাত্রশিবেরের সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ। সমাবেশ শেষে মডার্ণ মোড় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মডার্ন মোড়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, ইসলামি আন্দোলনের রক্ত কোণ বৃথা যায়নি। আগামীতে যারা স্বৈরাচারী হওয়ার চেষ্টা করবে, তাহলে আগের স্বৈরাচার যে পথে গেছে, তারাও সে পথেই যাবে। সমাবেশ থেকে ২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি-বৈঠার তান্ডব ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )