


বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বোচাগঞ্জ উপজেলা যুবদল ও পৌর যুবদল বিভিন্ন আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করেছে। মঙ্গলবার সকাল থেকেই ঐতিহাসিক বড়মাঠে বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত হন। বেলা ১১টায় উপজেলা যুব দলের আহ্বায়ক সাদেকুর রহমান সুমন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা যুব দলের সদস্য সচিব রেজাউর রহমান রেজা। প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান।
সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি নওসাদ আলী, বোচাগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক শফিকুল আলম, সহ-সভাপতি সোহরাব কাজী, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন জামাল, পৌর বিএনপির উপদেষ্টা এম ওয়ালী ফ্লাড, উপজেলা যুব দলের সদস্য সচিব রায়হান রুবেল, পৌর যুব দলের আহ্বায়ক মনোয়ারুল ইসলাম সবুজ ও ছাত্রদলের সভাপতি রিয়াদ চৌধুরী। আলোচনা সভা শেষে যুব দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে একটি বিশাল র্যালি সেতাবগঞ্জ পৌর শহর প্রদক্ষিণ করে পুনরায় বড়মাঠে এসে শেষ হয়।