1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বোচাগঞ্জে পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষ্যে বিক্ষোভ | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

বোচাগঞ্জে পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষ্যে বিক্ষোভ

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৪৮ জন দেখেছেন

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষ্যে বোচাগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় সেতাবগঞ্জ কামিল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বোচাগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আমিনুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরল-বোচাগঞ্জ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা এ. কে. এম. আফজালুল আনাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাহবুব আলম, কর্মপরিষদের সদস্য মমিনুল ইসলাম, সেতাবগঞ্জ পৌর জামায়াতের আমীর মাসুম বিল্লাহ এবং মাওলানা মোখলেসুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা শহীদদের আত্মত্যাগকে দেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে চিরস্মরণীয় হিসেবে উল্লেখ করে বলেন, শহীদদের আদর্শ বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে শান্তিপূর্ণ গণআন্দোলন চালিয়ে যেতে হবে। সমাবেশে শহীদদের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। বক্তারা ২৮ অক্টোবরের পল্টন ট্র্যাজেডির সুষ্ঠু বিচার দাবি করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )