


দিনাজপুরের নবাবগঞ্জের করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন কালে উপজেলা প্রশাসনের অভিযানে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ২টি মেশিন অকার্যকর ও বালুভর্তি ৪টি ট্রলি জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৬ টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিল্লুর রহমান এর নেতৃত্বে মাহমুদপুর ইউনিয়নের কবলিপাড়া নামক স্থানে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান বলেন, এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।