1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে আইনজীবী সমিতির টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ‘কিশোরগঞ্জ কিংস’ | দৈনিক সকালের বাণী
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

নীলফামারীতে আইনজীবী সমিতির টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ‘কিশোরগঞ্জ কিংস’

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ২২৮ জন দেখেছেন

নীলফামারী জেলা আইনজীবী সমিতির ফুটবল টুর্নামেন্টে কিশোরগঞ্জ উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে (৬নভেম্বর) নীলফামারী মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ডোমার উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কিশোরগঞ্জ উপজেলা। টুর্নামেন্টে কিশোরগঞ্জ উপজেলা ‘কিশোরগঞ্জ কিংস’ ও ডোমার উপজেলা  ‘ডোমার জুরিস্ট ইউনাইটেড’ টিম নামে অংশ নেয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে প্রধান অতিথি থেকে ট্রপি তুলে দেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আবুল মনসুর মিঞা।

বিশেষ অতিথি হিসেবে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. এনামুল হক বসুনিয়া ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান উপস্থিত ছিলেন। জেলা আইনজীবী সমিতির উপদেষ্টা এ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা দায়রা জজ আদালতের পিপি এ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী, সরকারী কৌশুলী এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম উপস্থিত ছিলেন এ সময়।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট গোলাম মোস্তফা সজীবের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিচারকবৃন্দ ছাড়াও বারের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফাইনাল ম্যাচ পরিচালনা করেন কালেক্টরেট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষক মঞ্জুরুল আলম শুভ্র।টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব এ্যাডভোকেট তাইবুর রহমান জানান, নির্ধারিত সময়ে ১-১ গোলে ম্যাচ ড্র হওয়ায় টাইব্রেকারে জয় পায় কিশোরগঞ্জ। বলেন, ১৬ অক্টোবর শুরু ছয়টি দল নিয়ে শুরু হয় এই টুর্নামেন্ট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )