1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভূরুঙ্গামারীতে বিপ্লব ও সংহতি দিবস পালিত | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

ভূরুঙ্গামারীতে বিপ্লব ও সংহতি দিবস পালিত

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ২৯৬ জন দেখেছেন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে উপজেলা বিএনপির উদ‍্যোগে র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে একটি বিশাল র‍্যালী ইসলামী ব‍্যাংকের সামন থেকে বের হয়ে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ইসলামী ব‍্যাক চত্বরে একটি পথসভায় মিলিত হয়।

উপজেলা বিএনপির আহবায়ক কাজী আলাউদ্দিন মন্ডলের সভাপতিত্বে ও সদস‍্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব‍্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক ও জয়মনিরহাট ইউপি চেয়ারম‍্যান আব্দুল ওয়াদুদ,যুগ্ন আহবায়ক এফতেখারুল ইসলাম শ‍্যামা,গোলাম ইয়াসিন,বলদিয়া ইউপির সাবেক চেয়ারম্যান মোখলেচুর রহমান,বিএনপির সিনিয়র সদস‍্য কাজী নিজাম,উপজেলা যুবদলের আহবায়ক রফিকুল ইসলাম শান্ত ও উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রাসেদা পারভীন ও উপজেলা কৃষক দলের আহবায়ক সুরজ্জামান প্রমুখ।

এসময় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও উপজেলার ১০টি ইউনিয়নের বিএনপির বিপুল সংখ‍্যক নেতা কর্মী উপস্হিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )