শনিবার (৮ নভেম্বর) দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরশহরের ৮ নং ওয়ার্ডে উঠান বৈঠকে পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ডা: এজেডএম জাহিদ হোসেন বলেন, আজকের পত্রিকার পাতায় কোন এক উপদেষ্টা বলেছে- “বিএনপি নাকি সংস্কারে বিশ্বাস করেনা”! আমি সেই উপদেষ্টাকে বলতে চাই, আমার ছোট ভাই, তুমি যখন জন্ম নেও নাই- ওই সময় শহীদ জিয়াউর রহমান বাকশালের কবরের উপর বহু দলীয় গণতন্ত্র রচনা করে ছিলেন এবং পরবর্তী বেগম খালেদা জিয়া রাষ্ট্রপ্রতি শাসন ব্যবস্থার উপর আজকের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। বিএনপির জন্মই হয়েছে সংস্কার করার জন্য। বিএনপি হচ্ছে প্রথম সংস্কারের জন্য বাস্তবায়ন করার একমাত্র রাজনৈতিক দল। তাই ৩১ দফার আলোকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে জয়ী করার জন্য আহবান জানান।
তিনি আরও বলেন, বিএনপি জনগণের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে চায়, লালন করতে চায় বাস্তবে রূপায়িত করতে চায়। বিএনপি কথায় নয় কাজে বিশ্বাস করে।
এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক আল-মামুন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম লেলিন, পৌর বিএনপির ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব মোফাজ্জল হোসেন মোফা,পৌর যুবদলের সদস্যসচিব সজীব কবির, পৌর জিয়া পরিষদের সদস্য সচিব আনোয়ার হোসেন ডাবলু। এ ছাড়া পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় নারী-পুরুষ উপস্থিত ছিলেন।